২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী উন্নয়ন ব্যাংক বাংলাদেশে ওয়াকফ মোতাওয়াল্লী কমিটিকে আর্থিক সহায়তা দেবে

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশে ওয়াকফ মোতাওয়াল্লী কমিটিকে ও শক্তিশালী করতে আর্থিক সহায়তা প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ইসলামী উন্নয়ন ব্যাংকের সভাপতি ড. আহমাদ মোহামেদ আলী সোমবার বাংলাদেশের অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্যাংক-ফান্ড বার্ষিক সভা চলাকালে আইডিবি সভাপতি ড. আলী বাংলাদেশের অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।

সাক্ষাৎকালে এম সাইফুর রহমান বিভিন্ন সময়ে আইডিবির ঋণসহ বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখতে অনুরোধ জানান। এছাড়া অর্থমন্ত্রী মাদ্রসা শিক্ষার আধুনিকায়নে সহায়তা করতে আইডিবির প্রতি আহ্বান জানান।