বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৮টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে তিনদিন মেয়াদী ৩৫ কোটি টাকার একটি, ছয়দিন মেয়াদী ২৩৫ কোটি টাকার চারটি ও সাতদিন মেয়াদী ১২৫ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ৩৫৯ কোটি টাকার আটটি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল তিনদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ২৫ভাগ এবং ছয়দিন ও সাতদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
