দিল্লীতে সার্ক ব্যবসায়ী নেতাদের বৈঠক সোমবার
সার্ক ব্যবসায়ী নেতাদের স্টিয়ারিং কমিটির এক সভা সোমবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন রোববার ঢাকা ত্যাগ করেছেন।
সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) যৌথভাবে এ সভার আয়োজন করেছে।
বাণিজ্য সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাড়াও সার্কভূক্ত দেশগুলোর সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেবেন এবং কমিটির অগ্রগতি পর্যালোচনা করবেন।
তারা সড়ক ও জনপথ, বিদ্যুত, তেল এবং গ্যাস সেক্টরের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করবেন বলে এফবিসিসিআই’র এক সংবাদ বিপ্ততিতে জানানো হয়।
