সোনালী ব্যাংকের কাস্টমস হাউস শাখাগুলো শনিবার খোলা রাখতে গভনর্রের কাছে চট্টগ্রাম চেম্বারের চিঠি
সোনালী ব্যাংকের কাস্টমস হাউস শাখাসমূহ শনিবার খোলা রাখতে এবং ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা বাড়াতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এক ফ্যাক্সবার্তা পাঠিয়েছে।
চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী শনিবার গভর্নরের কাছে পাঠানো এ বার্তায় তফসিলী ব্যাংকসমূহের ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দানের জন্যে অনুরোধ জানান।
আমদানি রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুন্নœ এবং বৈদেশিক মুদ্রার লেনদেন চালু রাখার লক্ষ্যে সম্প্রতি দেশের তফসিলী ব্যাংকসমূহের বৈদেশিক মূদ্রা লেনদেনকারী বিশেষ কিছু শাখা শনিবার খোলা রাখার অনুমতি প্রদান করায় চেম্বার সভাপতি গভর্নরকে ধন্যবাদ জানান। বার্তায় তিনি বলেন, দেশের প্রায় সকল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তফসিলী ব্যাংকসমূহ তাদের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী বিশেষ শাখাসমূহ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আমদানি রপ্তানি কার্যক্রমের কাস্টমস হাউসের অভ্যন্তরে ট্রেজারি ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী সোনালী ব্যাংকের শাখাসমূহ শনিবার বন্ধ রাখায় আমদানি রপ্তানিকারকগণ তাদের বাণিজ্যিক কার্যক্রম সংশি¬ষ্ট আর্থিক লেনদেন পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। ফলে ব্যবসায়ীবৃন্দ আমদানি রপ্তানি পর্যায়ে প্রচলিত ভ্যাটসহ সংশি¬ষ্ট শুল্ক রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারছেন না।
তিনি আরো বলেন, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং দিবারাত্র ২৪ ঘন্টা দেশের বন্দরসমূহের কার্যক্রম পরিচালিত হওয়ায় আমদানি রপ্তানিতে প্রযোজ্য ভ্যাট এবং শুল্কসমূহ পরিশোধে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। এরফলে পণ্য ও কন্টেইনার জট সৃষ্টিসহ সার্বিক বাণিজ্যিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
