২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠমান্ডুতে ৪ দিনব্যাপী বাংলাদেশ মেলা ২৯ সেপ্টেম্বর শুরু

নেপালের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে কাঠমান্ডুতে ২৯ সেপ্টেম্বরের থেকে ৩ অক্টোবর পর্যন্ত ‘বাংলাদেশ মেলার’ আয়োজন করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিলক পোখরেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মেলায় বাংলাদেশের পণ্য-সামগ্রী প্রদর্শণ ছাড়াও সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে নেপালের বাণিজ্য, পর্যটন এবং শিক্ষাসহ উন্নয়নমূলক বিভিন্ন খাতে ব্যাবসায়িক সম্পর্ক স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: হুমায়ূন কবির বলেন, এ মেলা দুই দেশের ব্যবসায়িক মহলকে কাছাকাছি এনে দেবে এবং সার্কভুক্ত দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাউন্সিল অব মিনিস্টারের ভাইস চেয়ারম্যান কীর্তি নিধি বিসতা এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী যৌথভাবে মেলার উদ্বোধন করবেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) বাণিজ্য প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রীকে দুই দেশের মধ্যে বাণিজ্য সুবিধা খুঁজে বের করতে সাহায্য করবে বলে জানা গেছে।

মোট ৫৫টি স্টলের মধ্যে বাংলাদেশ থেকে ৫১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে যাচ্ছে বলে তিনি জানান।

দুই লাখ মানুষ মেলাটি পরিদর্শণ করবে বলে দূতাবাসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

তার মতে, মেলায় হস্তশিল্পজাত, পোশাক, কৃত্রিম গহনা, ওষুধ, চামড়াজাত পণ্য, সিমেন্ট, পাটজাত পণ্য সামগ্রী প্রদর্শণ এবং স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে বলে তিনি ধারণা পোষণ করেন।