২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক আইএমএফ-এর বার্ষিক বৈঠক শনিবার শুরু, বাংলাদেশকে সহাযতা প্রদানে দূর্নীতি হবে প্রধান বিবেচ্য

গত অর্থবছরে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে সরকার বড় ধরনের সাহায্য নেওয়ার পর বাংলাদেশের জন্য দূর্নীতিকে এ বছরে প্রধান বিবেচ্য ইস্যু হিসেবে নির্ধারন করা হতে পারে। বিশ্বব্যাংকের এক কর্মকতা শুক্রবার একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আগামী শনিবার থেকে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর দু’দিন ব্যাপি বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের গর্ভনর বোর্ড সরকারের ব্যয় নিয়ে মূল্যায়ন ও আলোচনা করেন।

আন্তজার্তিক আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গর্ভনররা বার্ষিক সভায় বিভিন্ন দেশের প্রধান বিবেচ্য ইস্যু ওপর নিভর কবে ঋণদান কৌশল গ্রহণ করেন।

অর্থ মন্ত্রণালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা জানান, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ইতোমধ্যে ওয়াশিংটনে উপস্থিত হয়ে চলতি অর্থবছরে অধিক ঋণ সহায়তার জন্য দু’ ব্যাংকের গর্ভনর বোর্ডের সদস্যদের সঙ্গে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট উলফ উইচ ওয়াশিংটনে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বার্ষিক সভায় ঋণ মওকুফ, বাণিজ্য, ঋণ সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো এবং নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে।

বার্ষিক এ সভায় দুই প্রতিষ্ঠানই দেশ ভিত্তিক ঋণদান কার্যক্রম ও ঋণ প্রদানের শর্তাবলী নির্ধারণ করে।

সেন্টার ফর পলিসি ডায়লগ-এর মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ’র শর্তানুসারে সরকার ইতোমধ্যে তেলের দাম বৃদ্ধি করেছে এবং জাতীয় বাজেট ঘোষণার পর পরই কর কাঠামোর বড় আকারে পরিবর্তন করেছে।

বিশ্বব্যাংক গত জুন মাসে উন্নয়ন সহায়তা ঋণের (ডিএসসি-৩) আওতায় ২০০ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার কথা থাকলেও গত দুই মাসে সরকার বড় ধরণের শর্তপূরণের পরও এখন ঋণ অবমুক্ত করেনি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, চলতি সাহায্য কার্যক্রমের আওতার বাইরে বিশ্বব্যাংক থেকে অবকাঠামো খাতে বিশেষ করে বিদ্যুত খাতে বড় আকারে ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাইফুর রহমান।

সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বিদ্যুৎ খাতে এ ধরণের সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এ সাহায্য পাওয়া গেলে নির্বাচনের আগে অর্থনীতিকে পুণর্গঠনে বিশেষত্ব বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে বড় ধরনের সাফল্য আসবে বলে ধারনা করা হচ্ছে।

গত অর্থবছরে দেশে মোট বৈদেশিক সাহায্যের ২৫ শতাংশই বিশ্বব্যাংক থেকে এসেছে। চলতি অর্থবছরে দেশে বিশ্ব ব্যাংকের মোট সাহায্য ৬০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আগে থেকে পূর্বাভাষ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম আইডিএ সহায়তা গ্রহনকারী।