নির্ধারিত সময়ের আগেই আরব বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করেছে নিট এশিয়া
দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল মিল নিট এশিয়া লি. যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী দায়িত্বশীল বস্ত্র উৎপাদক (র্যাপ) সার্টিফিকেট লাভ করেছে।
একই সাথে আরব বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া তাদের ২৪ কোটি ১০ লাখ টাকার দীর্ঘমেয়াদী ঋণ নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছে নিট এশিয়া।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী সোমবার ঢাকার এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে আরব বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাউসার এ চৌধুরীর কাছে প্রতিষ্ঠানের জটিল পরিস্থিতিতে মেয়াদী ঋণ প্রদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার পত্র প্রদান করে।
মতিন চৌধুরী বলেন, ব্যাংকের কাছে থেকে ১৫ কোটি ৭৫ লাখ টাকার মেয়াদী ঋণ নেওয়া হয়েছিল। আমরা এই ঋণের বিপরীতে ৮ কোটি ৩৫ লাখ টাকার সুদ প্রদান করেছি।
নিট এশিয়ার পরিচালক ও বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক অ্যাসোশিয়েশন (বিকেএমইএ)’র নির্বাহী সদস্য এমএ বাসেদ বলেন, ৩০ সেপ্টেম্বরে ঋণ পরিশোধ নিধারিত সময় থাকলেও আমরা আগে সমূদয় অর্থ পরিশোধ করেছি।
নিট, ডাইং ও টেক্সটাইলসহ কম্পোজিট এই শিল্প স্থাপণের জন্য ১৯৯০ সালে আরব বাংলাদেশ ব্যাংক ও ইন্ডাস্ট্রিয়াল প্রোমশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লি. (আইপিডিসি) যৌথভাবে ঋণ দেয়।
নিট এশিয়ার প্রতিদিন ১১ টন নিট ফেব্রিক্স ও ৬০ হাজার টিশার্ট উৎপাদন ক্ষমতা রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ হাজার শ্রমিক কর্মরত রয়েছে এবং ২০০৬ সালে ২২ মিলিয়ন ডলারের বস্ত্রসামগ্রী রপ্তানির আশা করছে।
