জাপান বাংলাদেশ গ্রুপ বাজারে নিয়ে এলো হিট ইনসুলেটর
জাপান বাংলাদেশ গ্রুপ অক্টোবরে জাপানে উদ্ভাবিত হিট ইনসুলেটর বাজারে ছাড়বে। এই প্রযুক্তি শিল্প স্থাপনা, ফ্যাক্টরি, টিনের ঘর, পাকা ভবন এবং যে সব স্থানে বেশী তাপ এবং ঠান্ডা সঞ্চালন হয় সে সব জায়গাকে ঠান্ডা ও গরম থেকে রক্ষা করে।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান এ কথা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন জাপানের ইয়োশিত ইগারাশি, টাকাইউকি ফুজিতা, কিয়োহারু ইতো।
সেলিম প্রধান বলেন, আধুনিক প্রযুক্তিতে জাপানি বিশেষজ্ঞদের তৈরি হিট ইনসুলেটর বাজারে পাওয়া যাবে যা প্রচন্ড তাপদাহ বা হিমশীতকে বাধা দিয়ে রুমের বিরাজমান তাপমাত্রাকে স্থির রাখে।
তিনি আরো জানান, এটি দীর্ঘস্থায়ী, সহজে মরিচা ধরে না, পানিতে ভিজে নষ্ট হয় না। হিট ইনসুলেটরটি ব্যবহারে ভবনের সৌন্দর্য যেমন বাড়ে তেমনি অফিস বা হল রুমেরও শোভা বর্ধন হয়। পণ্যটি নিদিষ্ট কাজে ব্যবহারের পর প্রয়োজন বোধে পুনঃব্যবহার করা যায়।
একটি প্রতিষ্ঠানে যেখানে ২০ টন এসি প্রয়োজন সেখানে যদি এই পণ্যটি ব্যবহার করা হয় তাহলে তুলনামূলকভাবে অর্থ সাশ্রয় সম্ভব। এই পণ্যটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে থাকরে বলে দাবী করা হয় কোম্পানির পক্ষ থেকে।
