বাংলাদেশ-কোরিয়া জেইসি’র ৮ম যৌথসভা ঢাকায় ২৮ সেপ্টেম্বর
কোরিয়া-বাংলাদেশ ইকোনোমিক কো-অপারেশন কমিটি’র অষ্টম যৌথ সভা ২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ব্যবসা ও বিনিয়োগের নতুন এলাকা চিন্থিত করতে উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠেয় এ সভায় কোরিয়া চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (কেসিসিআই)এর ৪০ সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেবে।
সূত্র জানায়, ঢাকার পূর্বণী হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এই বৈঠকের আয়োজন করেছে।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ সভার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লা বুলুও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
