২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ লাখ টাকা মুল্যের হেরোইনসহ এক ব্যাক্তি গ্রেফতার

চট্টগ্রাম পুলিশ বৃহস্পতিবার রাতে পাহাড়তলি এলাকা থেকে ৫০ লাখের বেশি টাকা মুল্যের ৫শ’ ৪০ গ্রাম হেরোইনসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ জানায়, ডবলমুরিং ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ টিম পাহাড়তলি থানা এলাকার নোয়াপাড়ার আকবর হোসেনের বস্তি ঘরে অভিযান চালিয়ে দুইটি পৃথক প্যাকেটে রাখা হেরোইনগুলো উদ্ধার করে এবং আকবর হোসেনকে গ্রেফতার করে।

পাহাড়তলি পুলিশ জানিয়েছে, আকবর হোসেন তার কয়েক জন সহযোগীসহ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে তার কয়েকজন সহযোগীর নাম বলেছে।

গ্রেফতারকৃত আকবর হোসেনের নামে পাহাড়তলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।