বাংলাদেশী কয়লার জন্য ভারত সম্ভাবনাময় বাজার হতে পারে
বাংলাদেশী কয়লার জন্য ভারত একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। কয়লা রপ্তানী কারক অন্যান্য দেশ যেমন-অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের কয়লার মান অনেক বেশি উন্নত।
স্থানীয় এক হোটেলে আয়োজিত ‘কয়লা রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় কয়লা বিশেষজ্ঞ কলিন গাবলিন্স এ কথা বলেন।
তিনি বলেন, ছাইয়ের স্তরের ওপর ভিত্তি করে কয়লার মান নিয়ন্ত্রণ করা হয়। আর এক্ষেত্রে বাংলাদেশী কয়লা অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে। ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা বর্তমানে ভারতে কয়লা রপ্তানী করে। ভারতের বাজারে প্রবেশ করতে চাইলে বাংলাদেশকে এই দুই দেশের সাথে টেক্কা দিতে হবে।
যুক্তরাজ্য ভিত্তিক খনি কোম্পানী এশিয়া এনার্জি করপোরেশন (এইসি), ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স-বাংলাদেশ (এফইআরবি) ও আন্তর্জাতিক কয়লা ইনফরমেশন কোম্পানী ম্যাকক্লোজকি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
ম্যাকক্লোজকি গ্রুপের এক জরীপে দেখা যায়, আন্তর্জাতিক কয়লা বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন টন বাষ্পিয় কয়লা এবং ২১৫ মিলিয়ন টন কুকিং কয়লা। যার ৭০ শতাংম স্টিল উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।
জরীপে আরও বলা হয়, বিশ্বে ৩৪ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদিত হয়।
ব্রায়ান মণি বলেন, ফুলবাড়ি খনির কয়লার মান এই অঞ্চলের মধ্যে সেরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চোরাই পথে বাংলাদেশে নিম্ন মানসম্পন্ন প্রচুর কয়লা আমদানি করা হয়।
এইসি চলতি মাসের শেষের দিকে কয়লা উন্নয়ন স্কিম ও সম্ভাবনার গবেষণা রিপোর্ট জমা দিবে।
সরকার এ বছরের মধ্যে পরিকল্পনা অনুমোদন করলে এইসি ২০০৭ সালে ১ দশমিক ৫ মিলিয়ন টন, ২০০৮ সালে ছয় মিলিয়ন টন, ২০০৯ সালে নয় মিলিয়ন টন এভং ২০১১ সালে ১৫ মিলিয়ন টন কয়লা উৎপাদনের কাজ শুরু করবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে এইসি’র করপোরেট এ্যাফেয়ার্সের প্রধান ব্রায়ান মণি, এইসি’র জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব এএমএম নাছির উদ্দিন এবং এফইআরবি নির্বঅহী পরিচালক মোল্লা আমজাদ হোসেন।
