২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি চেক ক্রয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম শিথিল

বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংগঠন ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের চেক ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ছাড়াই ব্যাংকগুলোকে নগদ টাকা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মঙ্গলবার বিভিন্ন ব্যাংকের নামে ইস্যুকৃত সার্কুলারে এ কথা জানা যায়।

সার্কুলারে বলা হয়, দূতাবাস, সংগঠন ও বিদেশি নাগরিকদের জমা দেয়া চেক ক্রয়ের সময় অগ্রিম টাকা প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

তবে সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অথবা ব্যাংকের স্বীকৃত ডিলারকে চেক্র ক্রয়ের সময় প্রদেয় অর্থ চার সপ্তাহের মধ্যে গ্রাহক কর্তৃক পরিশোধের ব্যাপারে নিশ্চিত থাকতে হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বাংলাদেশী ব্যাংকে এ ধরণের ট্রানজেকশনের পরিমাণ খুবই কম।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এ ধরণের ট্রানজেকশন বৃদ্ধি পাবে। যার মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহও বৃদ্ধি পাবে।