২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা প্রণয়নের বাজেট অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়

নতুন ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের ১৪৬ কোটি ২৯ লাখ টাকার বাজেট প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর ২৩ দিন পেরিয়ে গেলেও অর্থ মন্ত্রণালয় এখনও ওই বাজেট অনুমোদন করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নতুন ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে নির্বাচন কমিশন ১৩ আগস্ট একটি বাজেট প্রস্তাবনা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

এর আগে কমিশন মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য নভেম্বর থেকে কাজ শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রণালয় এখনও বাজেট অনুমোদন না করায় আমরা যথাসময়ে কাজ শুরু করতে পারব কি না, সে ব্যাপারে সন্দেহ আছে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবটি অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ৩৭টি খাতে ৭৫ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে, যা গত ২০০০ সালের নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুন।

বাজেটে প্রকাশনা ব্যয় ২৭ কোটি এবং কর্মকর্তাদের ব্যয় পাঁচ কোটি টাকা ধরা

হয়েছে।

বর্তমান ভোটার তালিকা গত ২০০০ সালে প্রণয়ন করা হয়। গতবারের ভোটার তালিকা প্রণয়নে ৯৬ কোটি টাকা ব্যয় হয়।