দেশব্যাপী বাংলালিংকের সেলস সেন্টার ও ওয়ান-স্টপ সুপার শপ চালু
গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি গ্রাহকের মোবাইল সংক্রান্ত সব ধরণের সেবা প্রদান করতে বাংলালিংক দেশব্যাপী সেলস সেন্টার এবং ওয়ান-স্টপ সুপার শপ চালু করছে।
রোববার স্থানীয এক হোটেলে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড অব ইনভেস্টমেন্ট এর নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, মোবাইল শিল্পের ক্ষেত্রে এ ধরণের পদক্ষেপ অগ্রণী ভুমিকা পালন করবে।
ডাইরেক্ট সেলস সেন্টার সম্পর্কে বাংলালিংকের সিইও লারস পি রাইকেল্ট বলেন, গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে বাংলালিংকের প্রতিশ্র“তির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ডাইরেক্ট সেলস সেন্টার এর সব ধরণের সংযোগ-প্রি পেইড, পোস্ট পেইড আপার ক্লাস এবং সম্প্রতি চালুকৃত কল এন্ড কন্ট্রোল প্যাকেজসমূহ, অফার ও সব ধরণের স্ক্র্যাচ কার্ডসহ হ্যান্ডসেট বিক্রির পাশাপাশি সকল প্রকার গ্রাহক সহযোগিতা দেয়া হবে। এছাড়াও পোস্ট পেইড আপার ক্লাসের গ্রাহকরা এসব কেন্দ্রের মাধ্যমে তাদের বিল পরিশোধসহ অন্যান্য সেবা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বাংলালিংক ও কল্লোল গ্র“পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলালিংকের রাইকেল্ট এবং কল্লোল গ্র“পের গোলাম মোস্তফা নিজনিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন।
চলতি বছরের মে মাসে দেশব্যাপী একমাত্র পরিবেশক হিসেবে বাংলালিংকের সাথে কল্লোল গ্র“পের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এভং বাংলালিংক ও কল্লোল গ্র“পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
