বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১০টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিলামে একদিন মেয়াদী ২৭৩ কোটি টাকার পাঁচটি ও চারদিন মেয়াদী ২৩৬ কোটি টাকার পাঁচটি দরপত্রসহ মোট ৫০৯ কোটি টাকার ১০টি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ ভাগ এবং চারদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
