২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক রিভার্স রেপো নিলামে ১০টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে শনিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নিলামে একদিন মেয়াদী ২০০ কোটি টাকার দু’টি, তিনদিন মেয়াদী ২০ কোটি টাকার একটি, চারদিন মেয়াদী ২৭৫ কোটি টাকার ছয়টি, সাতদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ৫২৫ কোটি টাকার মোট ১০টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ, তিনদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ২৫ ভাগ এবং চারদিন ও সাতদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।