২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে পেট্রালিয়াম ডিলার ও ট্যাংক লরি মালিকদের আল্টিমেটাম

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ও ট্যাংক লরি মালিকরা আট দফা দাবি আদায়ে সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সমালোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (বিপিডিএ) এবং বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিপিডিএ মহাসচিব সাইদ সাজ্জাদুল করিম চৌধুরী বলেন, ‘আলোচনার মাধ্যমে দুই সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলোর সুরাহা না হলে আমরা পেট্টোল পাম্প এবং ট্যাংক লরির মাধ্যমে তেল সরবরাহ বন্ধ করে দেব।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-হ্যান্ডলিংয়ের ক্ষতিপূরণ, ডিলারদের জন্য গঠিত কমিশনকে যুক্তিসঙ্গতভাবে পুনর্গঠন, পেট্রোলিয়ামের মত ট্যাংক লরির ফি বাড়ানো, পেট্রোলিয়াম সরবরাহের সঠিক মান নিশ্চিত করা এবং পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন।

সংবাদ সম্মেলনে পেট্রোলিয়াম ডিলার এবং ট্যাংক লরি মালিকরা ইঙ্গিত দিয়েছেন যে, বড় বড় কোম্পানিগুলো পেট্রোলিয়ামে ভেজাল ও যান্ত্রিকভাবে চুরির আশ্রয় নিয়ে থাকে।

করিম আরও বলেন, পেট্রোলিয়ামে ভেজালের জন্য আমরা মোটেও দায়ী নই। অয়েল ডিপোগুলো ছাড়া প্রধান উৎসগুলোও তেলে ভেজাল দিয়ে থাকে।”

তিনি প্রধান কেন্দ্রের কর্মকাণ্ড তদারকি করতে একটি উচ্চ পর্যায়ের পরিদর্শক কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ কমিটিতে শিপিং ট্যাংকার্স, অয়েল ডিপো এবং তেল কোম্পানিগুলোর প্রতিনিধিরা থাকতে পারে।

সাজ্জাদুল করিম বলেন, সরকারের উচিত পেট্রোলিয়ামের প্রধান কোম্পানিগুলোর সরবরাহকৃত তেল মানসম্মত কি না তা যাচাই করা। এক্ষেত্রে শুধু ডিলারদের দায়ী করলে চলবে না।

তিনি অভিযোগ করেন, অয়েল ডিপোগুলো সঠিক মাপে তেল সরবরাহ করছে না। সরকার এক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে।

এছাড়া সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিডিএ’র সভাপতি আলহাজ আব্দুর রহমান, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শাহজাদা আনোয়ারুল কাদির এবং বাংলাদেশ ট্যাংক লরি অ্যাসোসিয়েশনের মাহবুবুর রহমান চৌধুরী মণ্টু।