২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকিয়ার সাথে গ্রামীণ ফোনের চুক্তি

গ্রামীণ ফোন (জিপি) বিশ্ব বিখ্যাত নকিয়া কোম্পানির সাথে নতুন চুক্তিতে উপনীত হয়েছে যার মাধ্যমে গ্রামীণ ফোন (জিপি) শর্ট ম্যাসেজ সার্ভিস সেন্টার (এসএমএসসি) এবং রেটিং ও চার্জিং এর জন্যে অনলাইন সার্ভিস কন্ট্রোল (ওএসসি) প্রযুক্তি স্থাপন করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

গ্রাহকদের নতুন এই সেবা প্রদানে বিভিন্ন সমস্যা সমাধানে জিপিকে সহায়তা দেবে নকিয়া। চুক্তিটি নরওয়ের হেলসিংকিতে সম্পন্ন হয়েছে তবে চুক্তির মূল্য সম্পর্কে এখন পর্যন্ত কিছু প্রকাশ করা হয়নি।

ঢাকায় গ্রামীণ ফোনের উর্ধ্বতন কতৃপক্ষ জানান, দেশের সবচেয়ে বড় মোবাইল টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান জিপি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন সেবা দিয়ে আসছে।

এই চুক্তির মাধ্যমে নকিয়া মোবাইলের নেটওয়ার্ক কাঠামোর বাজারে প্রবেশ করল যেখানে যা মুলতঃ বর্তমানে চায়না ভিত্তিক হিউই টেকনোলজিস দখল করে রেখেছে।

স্থানীয় বাজারে শতকরা ৬০ ভাগের বেশী জিপি’র দখলে ।