২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে উন্নয়ন কেন্দ্র স্থাপন করবে ’কমপাকার’

বাংলাদেশের টেক্সটাইল খাতের দিকে তাকিয়ে বিশ্বখ্যাত তথ্য ও যোগাযোগ (আইসিটি) কোম্পানি কমপাকার বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় অপর তিনটি দেশে উন্নয়ন কেন্দ্র খোলার সব আয়োজন সম্পন্ন করেছে। বাংলাদেশ ছাড়া অপর দক্ষিণ এশীয় দেশ তিনটি হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মায়ানমার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

দক্ষিণ এশীয় (আসিয়ান) দেশসমূহে তাদের উপস্থিতি দৃঢ় করতে সমন্বিত আইসিটি সলিউশন্স সরবরাহকারি মালয়েশীয় কোম্পানিটি এই পদক্ষেপ নিচ্ছে। কুয়ালালামপুর ভিত্তিক বিজনেস টাইমস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কমপাকার’র উপ নির্বাহী সভাপতি লুই কিয়েন লিয়ং বলেন, বিশ্বের একশ’টি এবং মালয়েশিয়ার কোম্পানীগুলোর মধ্যে অমরাই প্রথম। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে আমাদের কৌশল হচ্ছে এই অঞ্চলে বেশ কিছু উন্নযন কেন্দ্র স্থাপন করা। ভারতের চেন্নাইতে বর্তমানে এর একটি কেন্দ্র থাকলেও সেটা আসিয়ান-এর মধ্যে পড়ে না। লুই আরও বলেন, তাদের শিল্পটির শক্তিশালী ও সুনির্দিষ্ট বিস্তার এবং স্বল্প স্থাপন ব্যয়ের কারণে ইন্দোনেশিয়া ছাড়াও থাইল্যান্ড, বাংলাদেশ ও মায়ানমারে কোম্পানি উন্নযন কেন্দ্র স্থাপন করবে। ইন্দোনেশিয়া টেলিযোগাযোগে, থাইল্যান্ড অটোমোটিভে, এবং বাংলাদেশ টেক্সটাইল শিল্পে শক্তিশালী এটা তাদের জানা আছে বলে তিনি উল্লেখ করেন।