২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন: মির নাসির সভাপতি, মোহাম্মদ আলী ও দেওয়ান সুলতান সহ-সভাপতি

ফরিদপুর চেম্বারের মীর নাসির হোসেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)’র নতুন সভাপতি এবং মোহাম্মদ আলী ও দেওয়ান সুলতান আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে “সরকার আয়োজিত সমঝোতা সমঝোতা খেলার” একটি “সফল অবসান” ঘটলো।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৪ জন পরিচালক এবং সরকার মনোনীত ১৪ জন পরিচালক মিলে এফবিসিসিআই’র নতুন নেতা নির্বাচন করেন।

পরিচালকরা নব নির্বাচিতদের করতালি দিয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

নতুন সভাপতি নির্বাচনের আগে ৩৮ জন পরিচালক মিলে সদ্য সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর সাথে দেখা করেন।

নবনির্বাচিতরা আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এফবিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় তাদের নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন শেষে নতুন সভাপতি এক প্রেস ব্রিফিং-এ বলেন, আমার মিশন হবে এফবিসিসিআই’র সক্ষমতা বৃদ্ধি করা। তিনি বলেন, সত্যিকার অর্থে এফবিসিসিআই কে একটি শীর্ষ সংগঠনে পরিণত করতে চাই আমি। প্রেস ব্রিফিং-এ নবনির্বাচিত দুই সহ-সভাপতিও বক্তব্য রাখেন।