২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মার্চে ঢাকায় প্যাকেজিং শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

আগামী বছরের মার্চে ঢাকায় প্যাকেজিং শিল্পের আন্তজার্তিক প্রদর্শনী আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 04:47 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বাংলাদেশ করোগেটেড কার্টুন অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএএমইএ) সভাপতি শফিউল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীতে এক কনফারেন্সে এতথ্য জানান।

বিসিসিএএমইএ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্সে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চেীধুরী, এ এ জোশী এবং প্রিন্টিং-পাকেজিং ডট কম সভাপতি অনিল আরোরা।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, কৃষিজ পণ্য রপ্তানির প্যাকেজিংয়ের জন্যে সরকার আগামীতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে।

ভারতের প্যাকেজিং ইনস্টিটিউটের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে এ ধরনের প্রতিষ্ঠান গড়তে ভারতের সহায়তার প্রয়োজন। এ খাতে ভারতীয় প্রযুক্তিগত সহায়তা শিল্পে দক্ষতা সৃষ্টি করবে।

শফিউল্লাহ চেীধুরী ফুল ও ফল রপ্তানির জন্যে প্যাকেজিংয়ের ক্ষেত্রে ভারতের সহায়তার জন্যে বিসিসিএএমইএ’র পক্ষ থেকে আহবান জানান।

এ এ জোশী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য কনফারেন্স ও প্রর্দশনীতে অংশগ্রহণে উৎসাহিত করার জন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীলংকায় ১৫ জুলাই এ ধরনের কনফারেন্স আয়োজন করা হয়েছে।

কনফারেন্সে অত্যাধুনিক প্যাকেজিং কনভার্টিং, ফ্লেক্সগ্রাফি প্রিন্টিং ও করোগেটেড বক্স উৎপাদনকারী যন্ত্রপাতি প্রর্দশন করা হয়।

ভারতের চেন্নাইয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য কনফারেন্স ও প্রর্দশনীর আয়োজনে সহায়তা করছে শ্রীলংকা প্যাকেজিং সমিতি ও বিসিসিএএমইএ।