শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে চিলির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চিলি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি এবং ওষুধ আমদানি করতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নিয়োজিত চিলির রাষ্ট্র্রদূত জর্জ হেইন বধুবার সকালে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে তার শিল্প মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাতকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এই আগ্রহের কথা জানান।
শিল্পমন্ত্রী নিজামী চিলির রাষ্ট্রদূতকে দু’দেশের শিল্প ও বাণিজ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের মধ্যে নেতৃস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের ব্যাপক সফর বিনিময়ের ওপরও জোর দেন।
