২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলাম, ছয়টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিলামে চারদিন মেয়াদী মোট ৮০ কোটি টাকার তিনটি এবং পাঁচদিন মেয়াদী মোট ১৫০ কোটি টাকার তিনটি দরপত্রসহ মোট ২৩০ কোটি টাকার ছয়টি দরপত্র জমা পড়ে এবং সকল দরপত্রই গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।