২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৪-২০০৫ অর্থবছরে খুলনা থেকে ১৩শ‘ ৫ কোটি টাকা মূল্যের চিংড়ি রপ্তানি করা হয়েছে

খুলনা অঞ্চল থেকে ২০০৪-০৫ অর্থবছরে প্রায় ১৩শ‘ ৫ কোটি টাকা মূল্যের হিমায়িত চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়েছে। যা বাংলাদেশের মোট চিংড়ি রপ্তানির ৬০ শতাংশ বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 10:01 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ব্যুরো সূত্র জানায়, ছয় কোটি ৫৮ লাখ ৭৫ হাজার নয়শ‘ ৪৫ পাউন্ড চিংড়ি রপ্তানির বিপরীতে ওই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। খুলনার ২৬টি হিমায়িত খাদ্য প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান এ চিংড়ি রপ্তানি করেছে।

দক্ষিণাঞ্চল থেকে মোট ৩৭টি দেশে চিংড়ি রপ্তানি করা হয়। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স ও চীনেই চিংড়ি রপ্তানি বেশি হয়ে থাকে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী বেলায়েত হোসেন বিডিনিউজকে বলেন, রপ্তানি আয় বৃদ্ধির জন্য উৎপাদন বৃদ্ধি এবং মংলা বন্দরকে পুনরজ্জীবিত করা প্রয়োজন।