২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি রপ্তানির ভবিষ্যত নির্ভর করছে ইইউ ও মার্কিন প্রতিবেদনের ওপর

বছরের শেষ নাগাদ দেশের হিমায়িত খাদ্য শিল্প সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই চিংড়ি রপ্তানির বিষয়টি অনেকাংশেই নির্ভর করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সোমবার স্থানীয় একটি হোটেলে ‘এক্সপোর্ট পোটেনশিয়াল অব শ্র্রিম্প এন্ড ফিশ ঃ ভিশন টু থাউজ্যান্ড টেন এন্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

দুই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে চিংড়ি চাষের প্রাথমিক পর্যায় কারখানা পর্যায়ের বিভিন্ন সমস্যা মনিটর ও চিহ্নিত করার চেষ্টা করবে।

মন্ত্রী বাংলাদেশের রপ্তানিকৃত চিংড়ি জিবাণুুমুক্ত রাখা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, এটি সম্ভব না হলে বাংলাদেশের পক্ষে বাজার ফিরে পাওয়াও সম্ভব হবে না।

যত দ্রুত সম্ভব ‘সিল অব কোয়ালিটি’ প্রতিষ্ঠার ওপর তিনি জোর দেন।

মৎস্য পক্ষ ২০০৫ উদ্বোধন উপলক্ষে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ-আল নোমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম এবং বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মাকসুদুর রহমান।