২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীসভা খসড়া জাতীয় বিল্ডিং কোড আইন অনুমোদন করেছে

সুশাসন ও প্রশাসনিক সংস্কার বিষয়ক মন্ত্রীসভা কমিটি সোমবার এক বৈঠকে ভবন নির্মাণে সামঞ্জস্য আনার জন্যে খসড়া জাতীয় বিল্ডিং কোড আইন অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এই আইন ভঙ্গকারিকে অর্থদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্অথ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, কোনও পরিকল্পনা ছাড়াই দেশে নির্বিচারে ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, মন্ত্রীসভা কমিটি খসড়া জাতীয় বিল্ডিং কোড আইন অনুমোদন করেছে যাতে যথাযথভাবে এই কোড মেনে বিল্ডিং নির্মাণ করা হয়।

গৃহায়ণ ও পূর্তমন্ত্রী মীর্জা আব্বাস বলেন, আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোথায় এবং কিভাবে বিল্ডিং নির্মাণ করা

হবে।

সম্প্রতি শাখারি বাজারে ভবন ধসের উল্লেখ করে তিন বলেন, এই আইন বাস্তবায়ন হলে আর কাউকে ভবন ধসে মৃত্যুবরণ করতে হবে না।

তিনি আরও বলেন, এই আইন অপরিকল্পিত ভবন নির্মাণ স্থগিত করা ছাড়াও ভবন নির্মাণের ক্ষেত্রে মানসম্মত উপাদান ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হবে।

পূর্তমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আইনের বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য একটি বিল্ডিং রেগুলেটরি কমিশন স্থাপন করা উচিত।