২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেশের কয়লাখনিগুলোর ব্যাপারে উৎপাদন বিনিময় চুক্তি করতে যাচ্ছে

বিদেশি কোম্পানির কাছে দেশের কয়লাখনিগুলো লিজ দেওয়ার ব্যাপারে সতর্কতা হিসেবে সরকার উৎপাদন বিনিময় চুক্তি (পিএসসি) বিধি প্রণয়ন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সরকারের অবকাঠামো বিনিয়োগ সুবিধা কেন্দ্র (আইআইএফসি) সোমবার দেশের কয়লাখনি উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরার পর জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান তার বক্তব্যে এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন পেট্রোবাংলার আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সাথে উৎপাদন বিনিময় চুক্তির অভিজ্ঞতা রয়েছে।

দেশের কয়লাখনিগুলোর উন্নয়নে অন্য এক প্রস্তাবে আইআইএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পুরোপুরি লিজ দেওয়া বা বিদেশি কোম্পানির সাথে শুধু অপারেটর হিসেবে না থেকে যৌথ উদ্যোগের ভিত্তিতে কাজ করা যেতে পারে।

সরকারি মালিকানাধীন কোম্পানি আইআইএফসি বেসরকারি খাতের প্রকল্পগুলোর অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি সংস্থার নীতি অনুযায়ী লোকবল সরবরাহ করে থাকে।

দেশের কয়লাখনিগুলোর কৌশলগত উন্নয়নের জন্য একজন পরামর্শক নিয়োগের ক্ষেত্রে আইআইএফসি প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। দেশে ৭০ ট্রিলিয়ন ঘনফুট কয়লার মজুদ রয়েছে যা গ্যাসের মজুদের সমপরিমাণ।

কর্তৃপক্ষ হিসেবে দেশের কয়লাখাত পরিচালনায় বাংলাদেশের স্বতন্ত্র নীতি প্রয়োজন। এজন্য মাহমুদুর রহমান আইআইএফসি’কে ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়ার আহ্বান জানান।

আইআইএফসি’র উপস্থাপনায় প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ভূগর্ভস্থ ও উপরিস্তরের কার্যক্রম চালু রাখা এবং গ্যাসভিত্তিক পাওয়ার প্লান্টের পরিবর্তে কয়লাভিত্তিক পাওয়ার প্লান্টের ওপর নির্ভরতাসহ বেশকিছু সুপারিশ রেখেছেন।

বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, খালাসপির কয়লাখনি লিজ দেওয়ার বিষয়টি সঠিক সিদ্ধান্ত ছিল না বলে নজরুল ইসলাম উল্লেখ করেন। তিনি এশিয়া এনার্জি’র ব্যাপারে সতর্ক করে দেন। এশিয়া এনার্জি বর্তমানে ফুলবাড়ী কয়লাখনিতে কাজ করছে।