হিমায়িত খাদ্য রপ্তানি ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে
হিমায়িত খাদ্য দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ ২০০৪-২০০৫ অর্থ বছরে ৪২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছে এবং তুলনামূলকভাবে গত বছরের তুলনায় শতকরা সাত দশমিক ৬৯ ভাগ রপ্তানি বৃদ্ধি করেছে।
তবে এ পরিমান রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ১০ মিলিয়ন ডলার কম।
‘এক্সপোর্ট পোটেনশিয়াল অব শ্রিম্প এন্ড ফিশ : ভিশন ২০১০ এন্ড বিয়ন্ড’ শীর্ষক চিংড়ি মাছ ও মাছ রপ্তানি বৃদ্ধি লক্ষ্যে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানি সমিতি সোমবার ঢাকায় একটি সেমিনারের আয়োজন করেছে।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানি সমিতি’র সভাপতি মাকসুদুর রহমান বলেন, ২০১০ সাল নাগাদ যাতে হিমায়িত খাদ্য দ্রব্য রপ্তানির করে ১০০ বিলিয়ন টাকা রাজস্ব আয় করা সম্ভব হয় এমন প্রকল্প আমরা গ্রহণ করতে যাচ্ছি।
তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রতি হেক্টরে ২৫০ কেজি চিংড়ি মাছ উৎপাদন করছি, যেখানে ভারত উৎপাদন করছে ৭৫০ কেজি এবং থাইল্যান্ড ও ভিয়েতনাম উৎপাদন করছে প্রায় ১০০ কেজি।
বৈজ্ঞানিক চাষাবাদ ব্যবস্থায় অভ্যস্থার উদ্যেগ নিয়ে ভারত আজ এই অবস্থায় এসেছে উল্লেখ করে মাকসুদুর রহমান জানান, উৎপাদন বাড়ানোর ব্যাপারে সাহসী না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো।
তিনি বলেন, বছরে তিন লাখ মেট্টিক টন খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করণের ক্ষমতা আমাদের রয়েছে কিন্তু আমরা করতে পারছি মাত্র ৪০ থেকে ৪৫ হাজার মেট্টিক টন।
বর্তমানে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হিমায়িত খাদ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র যার মার্কেট শেয়ারের পরিমাণ হচ্ছে শতকরা ৪০ ভাগ, অন্যদিকে ইউরোপীয় কমিশন আমদানি করছে শতকরা ৪৮ ভাগ।
