পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
দেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় গত তিন বছরে কাজের বিনিমযে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় সংসদসদস্যদের মদদপুষ্ট মধ্যসত্বভোগীরা ৩০ কোটি টাকা ও ৩০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য লোপাট করেছে।
জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক কমিটির বৈঠকে রোববার এ অভিযোগ উত্থাপিত হয়। বৈঠকে কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর কথাও উল্লেখ করেন যারা এসব মধ্যসত্বভোগীদের সাথে সম্পর্ক রেখে চলেছে। বৈঠকে আরো বলা হয় সংসদ সদস্যদের চিঠি নিয়ে এসব অসাধু মধ্যসত্ত্বভোগী কাজের বিনিময় খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচি’র বিশাল অংকের কাজের অনুমোদন নিয়ে নিচ্ছে এবং অর্থ ও খাদ্যশস্য লোপাট করছে।
কমিটির সভাপতি এম এ মতিনণ্ডএর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০০৪ণ্ড২০০৫ অর্থবছরে নদী বা খাল পুনঃখনন অবকাঠামো মেরামত, রক্ষণাবেক্ষণ ইত্যাদি খাতে কাজের বিনিময়ে টাকাণ্ডকাবিটা ও কাজের বিনিময়ে খাদ্যণ্ড কাবিখার অধীনে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চলমান কাজের মান বজায় রাখা ও নিবিড় মনিটরিং এর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ এলাকায় গৃহীত কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ ও তদারকির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও পরিপূর্ণ সাফল্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এর ফলে দেশের সামগ্রিক উন্নয়নে জনগণের স¦তঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মানের উল্লেখযোগ্য পরিবর্তনের ব্যাপারে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতির ব্যাপারে আলোচনা করা হয় এবং দেশের বিভিন্ন এলাকায় গৃহীত প্রকল্পগুলোর সুফল প্রাপ্তির মধ্য দিয়ে জনগণের বাস্তব চাহিদা পূরণ ও অসুবিধাসমূহ দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব রাখার ব্যাপারে মতামত প্রকাশ করা হয়।
কমিটির সদস্য পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মো. হারুনুর রশিদ (হারুন), কে এম আনোয়ারুল ইসলাম, এ কে এম সেলিম রেজা হাবীব এবং কাজী রফিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
