বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলাম, ৯ টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিলামে একদিন মেয়াদী মোট ১২৫ কোটি টাকার চারটি, দুইদিন মেয়াদী মোট ২০ কোটি টাকার ১টি, চারদিন মেয়াদী মোট ২৯০ কোটি টাকার চারটি দরপত্রসহ সর্বমোট ৪৩৫ কোটি টাকার ৯টি দরপত্র জমা পড়ে এবং সকল দরপত্রই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন ও দুইদিন মেয়াদীর জন্য শতকরা ৫ ভাগ এবং চারদিন ও পাঁচদিন মেয়াদীর জন্য শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
