২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ও পরিচয় পত্র ইস্যু করতে ইন্সটিটিউট স্থাপনের পরিকল্পনায় এসইসি

সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজি বাজারের সাথে জড়িত ব্রোকার, ডিলার ও ট্রেইন কর্মকর্তাদের লাইসেন্স ইস্যু করার জন্য একটি ইন্সটিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এসইসি’র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুইয়া বিডিনিউজকে জানান, পরিকল্পিত ইন্সটিটিউটের মাধ্যমে ব্রোকার, ডিলার এবং সংশ্লিষ্ট অন্যদের পরিচয় পত্র ইস্যু করা করা হবে।

তিনি বলেন, ইন্সটিটিউট স্থাপনের মাধ্যমে স্টেকহোল্ডাররা মার্কেটের বিধিমালার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন এবং এতে করে করপোরেট শাসন নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ইন্সটিটিউটের সম্ভাবনা যাচাইয়ের জন্য এসইসি চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলামকে প্রধান করে ১৩ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছিল।

এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য এসইসি একটি সমন্বিত ও উন্নত পর্যবেক্ষণ সফটওয়্যার চালু করার কথা বিবেচনা করছে।