২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক বাজারের সন্ধানে পিএইচপি

সদ্য প্রতিষ্ঠিত কাঁচ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পিএইচপি ফ্লোট গ্ল¬াস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ বাংলাদেশ থেকে কাঁচ রফতানির উদ্দেশ্যে বিদেশী বাজার খুঁজছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পিএইচপি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে তিনদিনব্যাপী আয়োজিত ‘বিডি-রেড ফেয়ার-০৫’ এ প্রতিষ্ঠানের স্টল উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

এর আগে পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান স্টল উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির বিডি-রেড ফেয়ারের উদ্বোধন করেন। রিয়েল স্টেট ডাইরেকটরি আয়োজিত এ মেলা আগামী ১৩ আগষ্ট পর্যন্ত চলবে।

মহসীন বলেন, বাংলাদেশে বার্ষিক কাঁচের চাহিদা ৬০ হাজার টন। চাহিদা মেটাতে বাংলাদেশ বর্তমানে প্রতিবছর ৩০০ থেকে ৪০০ কোটি টাকার কাঁচ আমদানি করে থাকে। অন্যদিকে পিএইচপির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫৪ হাজার টন বলে তিনি জানান।

বাংলাদেশ বিদেশের বাজার থেকে প্রতিবছর যে বিপুল পরিমাণ কাঁচ আমদানি করে, পিএইচপি ফ্লোট গ¬াস ইন্ডাষ্ট্রিজ তা কমাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, পিএইচপি উৎপাদিত ২ থেকে ১২ মিলিমিটার পুরু কাঁচ ইতিমধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, দেশের বাজারের এই ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে আমরা বিদেশের বাজারেও কাঁচ রফতানির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছি।

তিনি বলেন, এবারই প্রথম আমরা এ ধরনের মেলায় অংশ নিচ্ছি। গতবছর জুন থেকে আমাদের প্রতিষ্ঠান উৎপাদন শুরু করে। এখানে আমরা আগত দর্শনার্থীদের মাঝে আমাদের কোম্পানীর তথ্য সমৃদ্ধ লিফলেট দিচ্ছি, যেখান থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।

৪৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দর্শণার্থীদের জন্য মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্ল¬াহ আল নোমান মেলার সমাপনী দিনে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

উলে¬খ্য, চট্টগ্রামের সিতাকুন্ডে অবস্থিত পিএইচপি ফ্লোট গ¬াস ইন্ডাষ্ট্রিজ পিএইচপি গ্র“পেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান ।

প্রতিষ্ঠানটির ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র এবং রাসায়নিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্লান্ট আছে, যেটি প্রতিষ্ঠানকে পরিবেশগত ঝুঁকি মুক্ত রাখছে।