২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা লাইফ শেয়ারের জন্য ভুয়া ২৮ হাজার আবেদন বাতিল করেছে এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক শেয়ার কেনার জন্য অমনিবাস বেনিফিশিয়ারি ওর্নাস (বিও) অ্যাকাউন্টের মাধ্যমে করা তিন মার্চেন্ট ব্যাংকের ২৮ হাজার ভুয়া আবেদন বতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লিমিটেড, ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেড এবং রাস্পিট সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে বিও হিসাব খুলে প্রাথমিক শেয়ার ক্রয়ের চেষ্টা করে বলে বৃহস্পাতিবার এসইসি এক বিবৃতিতে জানায়।

তিনটি মার্চেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি. ২৩ হাজার ২০০, ক্যাপিটাল মার্কেট সার্ভিস লি. তিন হাজার ৩০০ এবং রাস্পিট সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট লি. এক হাজার ৪৮৬টি বিও হিসাব খোলে।

বিও হিসাব ভুয়া প্রমানিত হওয়ায় এসইসি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক শেয়ার ক্রয়ের লটারি ইতোমধ্যে বাতিল করা হয়। এ লটারি ৪ আগস্ট সম্পন্ন হয়।

মেঘনা লাইফ কোম্পানির প্রাথমিক শেয়ারের জন্য ১ লাখ ২৭ হাজার ১৫৬টি আবেদনপত্র জমা পড়ে। কোম্পানি বৃহস্পতিবার লটারির মাধ্যমে ৯ হাজার আবেদনকারীর জন্য শেয়ার ইস্যু করে।