২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এনজিও কার্যক্রম সম্পর্কিত তথ্যাবলী জনসম্মূখে প্রকাশ করা প্রয়োজন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় (এলজিআরডি) সচিব এএইচএম আবুল কাশেম বৃহস্পতিবার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বেসকারি সংস্থা (এনজিও) কার্যক্রম সম্পর্কিত তথ্যাবলী জনসম্মূখে প্রকাশ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি বলেন, কমিউনিটি ভিত্তিক কার্যক্রমে ব্যাপকভাবে এনজিওদের অংশগ্রহন বাড়ানো উচিত। বিশেষত্ব যে সেবা খাতে সরকারী প্রতিষ্ঠানগুলোর একক ভূমিকা পালন করে এবং সক্ষমতা স্বল্প, সেই সব খাতে এনজিওরা

অংশগ্রহন করতে পারে।

এ ধরনের খাতের উদাহরন দিতে গিয়ে বলেন, ঢাকা সিটিতে যে পরিমান বর্জ্য তৈরি হয় তার মাত্র ৩০ শতাংশ নিষ্কাশনের ক্ষমতা রয়েছে ওয়াসা কতৃপক্ষের।

এলজিআরডি সচিব প্লান বাংলাদেশ তার ভবিষ্যত দেশীয় কৌশলপত্র (সিএসপি) উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

প্লানের আবাসিক পরিচালক এডওর্য়াড নেড ইসপে ও অন্যান্য কর্মকতারা অনুষ্ঠানে নিজ সংগঠনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

অ্যাডওর্য়াড নেড ইসপে বলেন, উন্নয়নশীল দেশের বঞ্চিত শিশুদের জীবন মানের উন্নয়নে প্লানের কৃতিত্ব রয়েছে।

তিনি বলেন, সমাজের বিভিন্ন গোষ্ঠীর অসুবিধা দূর করে তাদের ক্ষমতায়নের জন্য প্লান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের কার্যক্রমের ভিতর দিয়ে সমাজে ব্যক্তির উন্নয়নের পাশাপাশি তারা নিজেদের অধিকার ও স্বত্তাধিকার সম্পর্কেও ধারনা সৃষ্টি হয়।

প্লান বাংলাদেশের সহায়তাপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৭ হাজার থেকে ২০১০ সালের মধ্যে ৩৪ হাজারে পৌঁছাবে।

গত পাঁচ বছরের সিএসপি’র বাজেট ছিলো ৩ কোটি ৫০ লাখ ডলার। প্রথম সিএসপি’র কার্যক্রমের সাফল্যের উপর নির্ভর

করে ২০০৬ থেকে ২০১০ সালের জন্য দ্বিতীয় দেশীয় কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।