২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বস্ত্র আমদানি উদ্যোগ পর্যবেক্ষণে স্থানীয় রপ্তানিকারকরা

বাংলাদেশ থেকে টেক্সটাইল সামগ্রী আমদানির বিষয়ে ভারতীয় নীতিতে যে পরিবর্তন আসছে, স্থানীয় টেক্সটাইল রপ্তানিকারকগণ গভীরভাবে তা পর্যবেক্ষণ করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশ থেকে টেক্সটাইল সামগ্রী আমদানি করতে যে ‘নির্দিষ্ট কর’ প্রদান করতে হত, তা তুলে নিতে ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসছেন। এতে ভারতীয় বাজারে বাংলাদেশের টেক্সটাইল সামগ্রী রপ্তানির সুযোগ সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ভারতের একটি বার্তা সংস্থা জানায়, কর অবকাঠামো সরলীকরণ বিষয়ে মনমোহন সিং আগামী সাপ্তাহে নয়াদিল্লিতে ট্রেড এন্ড ইকোনমিক রিলেশন্স কমিটি (টিইআরসি)-র সাথে আলোচনায় বসবেন।

ভারতে প্রধানমন্ত্রী যদি নির্দিষ্ট কর তুলে দেন, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান  থেকে আমদানিকৃত টেক্সটাইল, পাট, ফলমূল এবং শষ্য পণ্য ভারতের বাজারে কম মূল্য প্রবেশ করতে পারবে।

ঢাকার টেক্সটাইল ও কাপড় রপ্তানিকারকগণ আসন্ন সভার বিষয়ে জানান, এটি সুসংবাদ যে, আমদের পন্য ভারতের মত একটি বিশাল বাজারে অনেক সহজে প্রবেশ করতে যাচ্ছে ।

বর্তমানে ভারতের বাজারে বাংলাদেশে উৎপাদিত টেক্সটাইল পণ্য সমগ্রী রপ্তানি করতে কমপক্ষে শতকরা ৩২ ভাগ কর দিতে হয়।

ভারতের বর্তমান কর কাঠামো অনুসারে, সংখ্যা প্রতি অথবা ওজনের ওপর ভিত্তি করে ‘নির্দিষ্ট কর’ আরোপ করা হয়। ফলে পণ্যের মূল্য বেড়ে যায়।

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) সভাপতি আনিসুল হক বলেন, ভারত আমাদের জন্য একটি বড় বাজার। এ কারণে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় সুসংবাদ।

তিনি বলেন, আমরা চাই ভারতে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে সকল ধরনের কর সম্পূর্ণ তুলে নেওয়া হোক।