বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি ও চারদিন মেয়াদী ২৫ কোটি টাকার একটিসহ মোট ৫৫ কোটি টাকার দু’টি দরপত্র জমা পড়ে এবং তা গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ ভাগ এবং চারদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
