এমডিজি বাস্তবায়নের আগে দেশীয় প্রেক্ষিতে লক্ষ্য নির্ধারণ প্রয়োজন
সহ্রসাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের আগে দেশীয় প্রেক্ষিতে লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন একটি সেমিনারের বক্তারা।
তারা বলেন, এমডিজি’র আওতায় দারিদ্র নিরসনের প্রচেষ্টা গৃহীত হলেও সম্পদ বন্টনের প্রতি কোন গুরুত্ব দেয়া হয়নি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশে এমডিজি বাস্তবায়নে বেসরকারি পর্যায়ে জাতীয় পরামর্শ সভায় আলোচকরা একথা বলেন।
বেসরকারি প্রতিষ্ঠান মানুষের জন্য, উন্নয়ন সম্মুন্বয় ও ক্যামপি’র উদ্যোগে এমডিজি’র বাস্তবায়নে চ্যালেঞ্জ ও সম্ভবনা: সুশীল সমাজের প্রতিবেদন শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন আতিউর রহমান, ড. হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, আয়শা খানম, ডা. জাফরুল্লা চৌধুরী ও হামিদা হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করে মানুষের জন্যের কর্মকর্তা আরিফুর রহমান।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষায় ভর্তি হওয়ার প্রতি অধিক গুরুত্ব দেওয়ায় অন্য লক্ষ্যগুলো গুরুত্ব হারিয়ে যাচ্ছে।
