২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ আগস্ট শেয়ার বিতরনের লটারি ড্র করতে মেঘনা লাইফ ইন্সুরেন্সকে এসইসি’র নির্দেশ

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বিতরণের লটারির ড্র পূর্বঘোষিত তারিখের পরিবর্তে আগামী ১১ আগস্ট অনুষ্ঠানের ব্যাপারে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার এসইসি’র এক বৈঠকে এ নির্দেশ দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এসইসি এর আগে কোম্পানির শেয়ার বিতরণের জন্য লটারির ড্রয়ের তারিখ স্থগিত করেছিল।

এসইসি’র একজন কর্মকর্তা বলেন, লটারির অনুষ্ঠানের ব্যাপারে অনুমতি দানের আগে আমরা তাদের কিছু কাগজপত্র ও তথ্যপ্রমাণ পরীক্ষা করে দেখতে চাই।

গত ৩ জুলাই মেঘনা লাইফ তাদের শেয়ার বাজারে ছাড়ে।

সূত্র জানায়, এসইসি’র এক বৈঠকে বলা আরও বলা হয়েছে, লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য আবেদন করার আগে পুরোপুরি পরিশোধিত মূলধন হিসেবে নিশ্চয়তা প্রদানকারী ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান তার মালিকানা পরিবর্তন করতে পারবে।

এর আগে এসইসি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে শেয়ার ও বন্ডের মতো পরিশোধিত মূলধন হিসেবে ২৫ লাখ টাকার নিরাপত্তামূলক সঞ্চয়ের ব্যাপারে অনুমোদন দেয়। এছাড়া লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্যও সমপরিমাণ অর্থ থাকতে হবে।

নিয়ম অনুযায়ী লিমিটেড কোম্পানি হওয়ার কারণে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ২৫ লাখ টাকা সঞ্চয় করতে পারবে।

এসইসি’র নির্বাহী পরিচালক মনসুর আলম সাংবাদিকদের জানান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে নিরাপত্তা সঞ্চয়ের প্রতিবেদন এসইসি’র কাছে প্রদান করা উচিত।

সূত্র জানায়, প্রায় ৯০ টি ব্রোকারেজ প্রতিষ্ঠান ডিএসই’র সাথে ব্যক্তিমালানা ভিত্তিতে অনুমোদন পেয়েছে। ৮৩ টি প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি হিসেবে অনুমোদন লাভ করেছে।