বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে একটি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে এবং তা গৃহীত হয় ।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বর্ষিক সুদের হার ছিল শতকরা পাঁচ ভাগ।
