২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনারের সাথে আবদুল আওয়াল মিন্টুর সাক্ষাৎ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সোমবার প্রধান নির্বাচনী কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এসময় তিনি প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সাথে তার কার্যালয়ে এক ঘণ্টা ধরে আলোচনা করেন।

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) এর ব্যাপারে আশা প্রকাশ করে মিন্টু বলেন, আমি মনে করি নির্বাচন কমিশনের সংস্কার করে একে চরম ক্ষমতা প্রদান করা উচিত, তাহলে ইসি একটি অবাধ, সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন পরিচালনা করতে পারবে।