বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৫টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ১২৫ কোটি টাকার তিনটি, তিনদিন মেয়াদী ৬৫ কোটি টাকার দু’টি, পাঁচদিন মেয়াদী ১৮৫ কোটি টাকার চারটি এবং সাতদিন মেয়াদী ৪৪৫ কোটি টাকার ছয়টি দরপত্রসহ সর্বমোট ৮২০ কোটি টাকার ১৫টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা চার দশমিক ৮০, তিনদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ, পাঁচদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ দশমিক ২৫ এবং সাতদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
