বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কিত যৌথ ওয়ার্কিং গ্র“পের বৈঠক শুরু
বাণিজ্য মন্ত্রণালয়ে সোমবার বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কিত যৌথ ওয়ার্কিং গ্র“পের তৃতীয় বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়াস আহমেদ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমভিপিসি শাস্ত্রী স্ব স্ব দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে শুল্ক বহির্ভূত বাধা, স্থলবন্দরগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধার উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হবে।
আলোচনায় অগ্রগতির ব্যাপারে সোমবার সন্ধ্যায় উভয় দেশ মিডিয়ার সাথে কথা বলতে পারে।
বৈঠকের আগে ভারতের প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে তার অফিসে সাক্ষাৎ করেন।
