২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৫টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিলামে একদিন মেয়াদী ৮৫ কোটি টাকার দু’টি এবং চারদিন মেয়াদী ৩৫ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ১২০ কোটি টাকার পাঁচটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা চার দশমিক ৬০ এবং চার দিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।