২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের ঋণপত্রের মূল্য পরিশোধ না করার অভিযোগ করলেন

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টার্স ওর্গানাইজেশন (এফআইইও) বাংলাদেশ ব্যাংকের ঋণপত্রের মূল্য পরিশোধ না করার অভিযোগ করেছেন বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের নিকট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

তাদের মতে, বাংলাদেশের কিছু ছোট ব্যাংক ভারতীয় আমদানিকারকদের ঋণপত্রের মূল্য পরিশোধ করেনি।

এফআইইও’র পূর্ব অঞ্চলের চেয়ারম্যান এস কে জেইন এর নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে দেখা করে এ অভিযোগের কথা জানান।

এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন বলেন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংক অত্যন্ত কঠোরভাবে নিয়ম পালন করে। ফলে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার ভিত্তিতে তদন্ত হতে পারে।

তিনি তার পূর্ব অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এর আগেও তার ব্যাংকের বিরুদ্ধে এমন অভিযোগ তদন্ত করতে গিয়ে দেখা যায়, ভারতীয় রপ্তানিকারক কাস্টমসের কোন প্রমাণপত্র ছাড়াই ঋণপত্র দাবি করেছেন।