২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট গভর্নেন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

বেসরকারি খাতের সমৃদ্ধি অব্যাহত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কিছু নীতিমালা মেনে চলার জন্য রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রাষ্ট্রপতি শনিবার হোটেল শেরাটনে কর্পোরেট গভর্নেন্স বিষয়ক দুইদিনব্যাপী এক

আন্তর্জাতিক সম্মেলনে এ আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে ব্যবসায়িদের অবশ্যই তাদের নিজেদের প্রতি, বিনিয়োগকারীদের প্রতি এবং সমাজের প্রতি বিশ্বস্ত থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কর্পোরেট গভর্নেন্স এন্ড ফাইন্যান্স স্টাডিজ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে ওইসিডি, এশিয়া ফাউন্ডেশন এবং জাপান সরকারের সহযোগিতা রয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের নৈতিকতার সর্বোচ্চ প্রতিফলন ঘটিয়ে ‘অপশক্তির আধিপত্য’র যে দুর্নাম রয়েছে, তা পরিবর্তন করতে হবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দেশের মুদ্রা বাজারে বিনিয়োগের বার্ষিক পদক্ষেপগুলোর বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের যৌক্তিক আচরণ আশা করেন, যাতে দেশের বিনিয়োগকারীরা নিজেদের নিরাপদ মনে করেন।

শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ওইসিডি প্রতিনিধি ইমন ইদা, এশিয়া ফাউন্ডেশনের কিম ম্যাককুয়েরি এবং জিএসই সভাপতি শাহিক খান সম্মেলনে বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, ব্যবস্থাপনা এবং অডিটরের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কেননা বাংলাদেশে করপোরেট আনুশীলন শুরু হয়েছে।

একটি ভাল করপোরেট গভর্নেন্স অনুশীলন চালু করতে উপযুক্ত নীতিগত অবকাঠামো প্রণয়ন করার এখনই যথার্থ সময়, কেননা দেশে এখন ‘এনরন’ এর মত অনাকাঙ্খিত অনুশীলন স্থান পেয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দ্বিতীয় দিনের তিনটি সেশনে উপস্থিত থ্কাবেন বলে আশা করা হচ্ছে।