২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪টি কোম্পানি ও ৭ জন কর্মকর্তাকে হুশিয়ার করেছে এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন (এসইসি) ১৪টি কোম্পানি ও সাতজন কর্মকর্তাকে এর বিধিমালা লঙ্ঘন করার জন্যে হুশিয়ার করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো বৃহস্পতিবার জানায়, যথাসময়ে অর্থ ব্যায়ের বিবরণ পেশ, বার্ষিক সাধাণ সভা অনুষ্ঠান করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এবং অর্থ সংক্রান্ত তথ্য গোপন রাখা, শেয়ার ক্রয় অর্ডার বাতিলের অভিযোগে কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হযেছে।

চলতি বছরের প্রথম ছয়মাসে এসব হুশিয়ারি জারি করা হয়।

নীরিক্ষিত অর্থনৈতিক রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় সেসব কোম্পানিকে নোটিশ পাঠানো হযেছে সেগুলো হলো টেক্সপিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ ডায়িং এন্ড ফিনিশিং ইন্ডাস্টিজ লিমিটেড।

অর্ধবার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন পেশ না করার জন্য হুশিয়ার করে দেয়া হয়েছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে।

এজিএম সম্পন্ন না করার জন্য নোটিশ পেয়েছে বাংলাদেশ লাগেজ, বাংলাদেশ ডায়িং এণ্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মোনা ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এজিএম’র ভিডিও জমা না দেয়ায় নোটিশ দেয়া হযেছে আশরাফ টেক্সটাইল লিমিটেডকে।

দাম সংক্রান্ত তথ্য না জানানোয় গ্লাক্সো স্মিথক্লাইন লিমিটেড, কর্ণফুলি ইন্সুরেন্স কোং লিমিটেডকে সতর্ক করে দেয়া হয়েছে।