২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি করিম পাইপ মিলের ছয় কর্মকতাকে জরিমানা করেছে

সিকিউরিটজ ও এক্সচেঞ্জে কমিশন (এসইসি) বৃহস্পতিবার ক্রমাগত চার বছরের নিরীক্ষিত হিসাব বিবরনী দাখিল না করায় করিম পাইপ মিলের ছয় শীর্ষ কর্মকতার প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এসইসি এক বিবৃতিতে জানায়, ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত চার বছরের নিরীক্ষিত হিসাব বিবরনী দাখিল করেনি।

এসইসি জানায়, আদেশ জারির পনের দিনের মধ্যে নিরীক্ষিত হিসাব বিবরনী দাখিল না করলে, প্রতিদিন বিলম্বের জন্য তাদের প্রত্যেককে অরো দশ হাজার টাকা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

করিম পাইপ মিলের ওই কর্মকর্তারা হচ্ছেন, চেয়ারম্যান নাদেরা আলম, পরিচালক জয়নুল করিম, জগলুল করিম, দিলারা হোসেন ও কামরুল করিম।