২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমমান সম্পর্কিত সমাজিক বিধিবিধানের অগ্রগতি পর্যবেক্ষণে এমএফএ ফোরাম

তৈরি পোশাক খাতে শ্রমমান ও গুণগতমান সম্পর্কিত সামাজিক বিধিবিধানের অগ্রগতি পর্যবেক্ষণে এমএফএ ফোরামের তিন সহযোগী শুক্রবার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ইন্টারন্যাশনাল টেক্সটাইল, গামের্›টস ও লেদার ওর্য়াকার্স ফেডারেশন (আইটিজিএলএফ) এর সাধারণ সম্পাদক নিল কার্নি, অক্সফাম ইন্টারন্যাশন্যালের ম্যাগি ব্রান এবং এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ’র (ইটিআই) প্রধান অ্যালান রবার্ট দেশের শ্রমমান বিষয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকার ও অন্যান্য ব্যবসায়ী সংস্থার কার্যক্রমের অগ্রগতি ও কর্মকান্ড সম্পর্কে অবহিত হবেন। অক্সফাম বাংলাদেশ সূত্র এ তথ্য জানায়।

তারা দেশে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেবেন। তৈরি পোশাক শিল্পে শ্রমমান বিষয়ে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। শ্রমিক অধিকার সংশ্লিষ্ট এনজিওদের সঙ্গেও তারা বৈঠক করবেন।

আইটিজিএলএফ’র নিল কার্নি ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে রুলস অফ অরিজিন শিথিলের ব্যাপারে ইতোমধ্যে সরাসরি ভূমিকা রেখেছেন। স্পেকট্রাম সোয়েটার কারখানায় নিহত ও পঙ্গু শ্রমিকদের আর্থিক সহায়তার ক্ষেত্রেও তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে শ্রম মান উন্নয়নে এবং ন্যায্য বাণিজ্য বাজার স্বার্থ রক্ষার জন্য অক্সফাম ও ইটিআই ভূমিকা রাখছে।

কোটামুক্ত সময়ে ইউরোপীয় ও মার্কিন পোশাক ক্রেতারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমমান উন্নয়নে ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছে। স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি ভবন ধসের পর ব্রাসেলস ভিত্তিক পোশাক ক্রেতাদের সংগঠন বিজনেস স্যোশাল কমপ্লায়েন্স ইনসিয়েটিভ (বিএসসিআই) শ্রমমান উন্নয়নে আরো বেশি চাপ দিচ্ছে।

সরকার এদিকে শ্রমমান সম্পর্কিত সমাজিক বিধিবিধানের জন্য একটি জাতীয় কমিটি প্রণয়ন করতে যাচ্ছে। বস্ত্র ও পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি, ইউএনডিপি, আইএলও, বানিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সম্বন্বয়ে জাতীয় কমিটি গঠিত হবে।

ইউএনডিপি’র আয়োজনে গত জুন মাসে ঢাকায় এমএফএ ফোরামের বৈঠকে শ্রমমান নিয়ে ব্যাপক আলোচনা হয়।