২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক ঘটনায় যুক্তরাজ্য শেয়ারবাজার থেকে বেক্সিমকো ফার্মার পুঁজি সংগ্রহের তারিখ পেছালো

যুক্তরাজ্যের শেয়ার বাজার থেকে বেক্সিমকো ফার্মার পুঁজি সংগ্রহ এ মাসের পরিবর্তে সেপ্টেম্বরে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার এক বিবৃতিতে বেক্সিমকোর পক্ষ থেকে তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, লন্ডনে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মার মনোনীত লন্ডনস্থ উপদেষ্টা ও ব্রোকার লিবার্টাস ক্যাপিটাল গ্রুপ পিএলসির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারিখ পরিবর্তনের সিদ্ধান্তটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে অবহিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

গত ২ জুন, ২০০৫ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যুক্তরাজ্যের পুঁজিবাজার থেকে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টের মাধ্যমে ৩০ মিলিয়ন পাউন্ড সংগ্রহের উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দেয়। সংগৃহীত অর্থ কোম্পানির নতুন পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধ ও পুঁজি সংগ্রহের খরচ ব্যয় করা হবে।