২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক বিধিবিধান প্রয়োগ নিশ্চিত করতে সরকার ও পোশাক রপ্তানিকারকরা একসঙ্গে কাজ করবে

তৈরী পোশাক খাতে গুনগত মান , শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন সামাজিক বিধিবিধান (কমপ্লাইন্স) প্রয়োগ নিশ্চিত করতে সরকারি এবং বেসরকরি খাত একত্রিত হয়ে কাজ করতে সম্মত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দেশের শীর্ষ ব্যবসায়ি নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বানিজ্য সচিব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক এবং বাংলাদেশ নিটওয়ার উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক পোশাক খাতের প্রতিনিধিত্ব করেন।

তৈরি পোশাক খাতে সামাজিক বিধিবিধানগুলো নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রনয়ন করতে উভয়পক্ষ সম্মত হন। একটি টাস্কফোর্স এ জাতীয় কমিটির সিদ্ধান্ত কার্যকর করবে।

বানিজ্য মন্ত্রণালয় এ জাতীয কমিটির নেতৃত্ব দিবে এবং কমিটিতে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, টেরি টাওয়েল রপ্তানিকারক সমিতি, ইউএনডিপি, আইএলও এবং বিদেশী ক্রেতাদের থেকে প্রতিনিধি রাখা হবে।

সামাজিক বিধিবিধানগুলোর মধ্যে অন্যতম হলো ফেব্রিকের গুনগত মান, সতকর্তা ও নিরাপত্তা, কাজের সময়, সাপ্তাহিক ছুিট এবং কর্মচারি কল্যান।

২৭-২৮ জুন ইউএনডিপি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ওয়ালমার্ট, জিএপি, মার্কস এন্ড স্পেন্সার, নাইকি এবং লিভাইসসহ প্রধান প্রধান ক্রেতাদের প্রতিনিধিরা বাংলাদেশের স্থানীয় পোশাক খাতকে সতর্ক করে বলেন, যদি সামাজিক বিধিবিধান যথ্যাথ মানা না হয় তাহলে বাংলাদেশ একটি বিশাল বাজার হারাতে পারে।

বাংলাদেশের প্রায় ৬৮ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হয় তৈরি পোশাক রপ্তানি খাত থেকে। এ শিল্পে কর্মরত রয়েছে প্রায় ২১ লাখ শ্রমিক যার ৯০ ভাগই নারী।

তৈরি পোশাক রপ্তানী থেকে বাংলাদেশ ২০০৩-০৪ অর্থবছরে আয় করে ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।